ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিমের মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক ও ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিমের মা আয়শা আক্তার খাতুন আর নেই। সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর নিজ বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কদম দেউলী গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে আয়েশা আক্তার খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ নেত্রকোণার সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক তালুকদার।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব), বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা, জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিমের মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১