ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; রাজধানীর তুরাগ এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সিফাত হোসেন (২৪), নুরে আলম (৩৭), মোঃ ইসমাইল হোসেন (২৭), মোঃ তৌহিদুল ইসলাম ওরফে দিপু (২৬) ও মোঃ কবির হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ২টি চাপাতি ও ১টি শাবল উদ্ধার করা হয়।

বুধবার (১২ মে, ২০২১) দিবাগত রাত ১২.১৫ টায় তুরাগ থানার ১৫ নং সেক্টর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তুরাগ থানার ১৫ নং সেক্টর এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জমায়েত হয়েছে। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা উক্ত স্থানে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১