ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সাংবাদিক সত্যজিৎ এর উপর হামলা: জড়িতদের শাস্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২৫২ বার পড়া হয়েছে

মো.আব্দুল্লাহ, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ির রাজপথ। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছে পেশাজীবি সাংবাদিক সমাজ।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বুধবার (৫ মে ২০২১) সকালে কেইউজে কার্যালয়ের সামনে খাগড়াছড়ি প্রেসক্লাব,টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনসহ খাড়াছড়ির নয় উপজেলার সাংবাদিকরা মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সংগঠনের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক ও অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ,সাংবাদিক সমীর মল্লিক,কেইউজের রফিকুল ইসলাম,পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব,গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দুলাল হোসেন,দীঘিনালা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: জাকির হোসেন,মাটিরাঙ্গা প্রেসক্লাবের প্রতিনিধি অন্তর মাহামুদ প্রমূখ বক্তব্য রাখেন ।

গত ২৭ এপ্রিল সকালে হামলা চালানো হয় পানছড়ি উপজেলায় প্রবীণ সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর। ঘটনার দিন পানছড়ি থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও পানছড়ি থানার ওসি রহস্যজনক কারণে মামলা নেয়নি বলে অভিযোগ করেন হামলার শিকার সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এর দাবীতে মানববন্ধন ও মিছিল শেষে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে হামলাকারীদের বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পানছড়ি প্রেস ক্লাবের জন্য উপজেলা প্রশাসনের প্রস্তাবিত ভূমি দেখতে গেলে পানছড়ি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সামনে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ এর হামলা চালায় পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও তার লোকজন।

প্রস্তাবিত জায়গাটি ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতরে হওয়ার অজুহাতে চেয়ারম্যান নাজির হোসেন ও তার লোকজন “উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. চাঙমা সত্যজিৎ’কে অকথ্য ভাষায় গালাগালি ও পরে কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিবাদ জানিয়ে অভিলম্বে জড়িত চেয়ারম্যান নাজির হোসেন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবীতে আল্টিমেটাম দেয়। অন্যথাই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক সত্যজিৎ এর উপর হামলা: জড়িতদের শাস্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি

আপডেট সময় : ০৯:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১