সংবাদ শিরোনাম :
মুনিয়া হত্যা প্ররোচনার মামলা: বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ৩৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন গণমাধ্যমকে জানান, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেন।






















