ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মদন মোহন শীল (৮৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কলেজপাড়ার পূর্ব রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

নিহত মদন মোহন শীল জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার মৃত ক্ষেত্র মোহন শীলের পুত্র। আত্মহত্যা করার আগে মদন মোহন শীল অসুস্থ ছিলেন।

উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর গোধূলি ট্রেনটি কলেজপাড়া রেলগেট পার হওয়ার সময় হঠাৎ উত্তর দিক থেকে মদন মোহন শীল ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে সার্জারি বিভাগে ভর্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেন৷ কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মদন মোহন শীলের ছেলে মানিক শীল জানান, সন্ধ্যার দিকে তার বাবা বাসা থেকে বের হয়েছিলেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিলেন না। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে তার কাছে ফোন আসে। তখন জানতে পারেন তার বাবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে দেখেন তার বাবা মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়েস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১