ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অপহরণের নাটক সাজিয়ে আটক, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক ইউপি সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: অপহরণের নাটক সাজিয়ে ধরা, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক ইউপি সদস্য

পটুয়াখালীর কলাপাড়ায় হয়রানি করার উদ্দেশ্যে অপহরণের নাটক সাজিয়ে ধরা পড়েছেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা কামাল ও তার সহযোগী মো. জয়নাল আবেদীন।

বুধবার তারা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান ও উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা মো. জয়নালকে (২৫) অপহরণ করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা মো. রুজেলসহ তার সহযোগীরা।

বিষয়টি মোস্তফা কামাল জয়নালের স্ত্রী মোসা. সোনিয়া বেগমকে দিয়ে মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ জয়নালকে পটুয়াখালীর দুমকি থেকে বুধবার উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়ে আসে।

এসময় প্রমাণ হয় মোস্তফা কামাল এবং জয়নাল পরিকল্পিতভাবে অপহরণের নাটক সাজিয়েছে রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যে। এদের সাথে টাকা-পয়সার লেনদেন সম্পর্কিত বিষয় ছিল রুজেলের।

মূলত রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যেই অপহরণের নাটক সাজানো হয়েছে। পরে পুলিশ মোস্তফা কামাল এবং জয়নালকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অপহরণের নাটক সাজিয়ে আটক, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক ইউপি সদস্য

আপডেট সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১