ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভালোবেসে বিয়ে করায় ওসির হয়রানীর শিকার সেতু- সজীব দম্পতি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থায় মানবিকতা যেন আজ বিপন্ন। যুগে যুগে প্রেম ও ভালবাসার নিদর্শন দেখেছে পুরো পৃথিবী। কেউবা ভালোবাসার টানে ঘর ছেড়েছেন কেউবা হয়েছেন পাগল। সম্প্রতি ফরিদপুর মধুখালী থানার বাগাট ঘোষ পাড়া এলাকার ধনী বাবা সুকুমার ঘোষে মেয়ে সেতু ঘোষ পার্শ্ববর্তী এলাকার দরিদ্র স্কুল মাস্টার সুশান্ত বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসকে নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে সেতু ঘোষের শশুর বাড়ির লোকজন ও আত্মীয় স্বজন স্থানীয় মধুখালী থানার ওসির বিভিন্ন হয়রানি ও হুমকির ভয় হয়রানির ফলে পালিয়ে বেড়াচ্ছে। মেয়ের বাবার টাকা-পয়সার প্রলুব্ধ হয়ে স্থানীয় মধুখালী থানার ওসি ছেলে সজিব বিশ্বাসের বাবা স্কুল শিক্ষককে থানার মধ্যে সারারাত কান ধরে দাঁড় করিয়ে রাখে। এমনকি বাবা ও ছেলেকে থানার ওসি আমিনুল ইসলাম ক্রসফায়ার দেয়ার হুমকি দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান সজীব বিশ্বাস। ১৮ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমীর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী সেতু সজীব দম্পতি। ভুক্তভোগী দম্পতির পক্ষ থেকে জানানো হয় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্নভাবে ছেলের বাবা ও তার আত্মীয় স্বজনদেরকে হয়রানি করা হচ্ছে। অনেকেই পালিয়ে বেড়াচ্ছি বিভিন্ন স্থানে। সজীব তার বক্তব্যে বলেন আমার বাবা একজন স্কুল শিক্ষক তাকে থানার ওসি কান ধরে উঠবস করাতে পারে কিনা আমার আইন জানা নেই আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই। কেন এবং কি কারণে থানার ওসি অমানবিক আচরণ করেছে আমি তার বিচার দাবি করছি পাশাপাশি মধুখালী থানার ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সেতু সচিব দম্পতি দেশবাসী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে মেনে না নিলেও কোনো দুঃখ নেই কিন্তু আমরা যেনো শান্তিতে সংসার করতে পারি নিজেদের বাড়িতে থাকতে পারি সে বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা কামনা করছি।

উত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, মধুখালী থানার ওসির এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে ভিকটিম দম্পতিদের সকল ধরনের সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করছি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভালোবেসে বিয়ে করায় ওসির হয়রানীর শিকার সেতু- সজীব দম্পতি!

আপডেট সময় : ০৮:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১