ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে হামলা আহত ৩, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলার কারণে তিনজন আহতের ঘটনায় থানায় মামলা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের শামছুদ্দিন মাস্টারের পরিবারের সাথে একই গ্রামের শিকদার পরিবারের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ ও মনমালিন্য চলে আসছে। এই পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরেই ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ টায় লাঠিসোটা,দা বটি রড, লোহার পাইপ, শাবল ও দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে রিপন শিকদার, মামুন শিকদার, মিজান, মাহবুব, সাকিবুল সৈয়দুল, মাসুদ, মতিন,আকবর, আমির হোসেন সহ আরও অজ্ঞাত৭/৮ জন শামছুদ্দিন মাস্টারের বাড়িতে গিয়ে ঘরবাড়ি ভাংচুর শুরু করে। এসময় শামছুদ্দিন মাস্টার তাদের বাধা দিলে তাকে শাবল ও লোহার রড দিয়ে পেটাতে থাকে। এমনাবস্থায় পিতাকে বাচাতে তাঁর ছেলে ছানাউল্লাহ ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদেরকেও মারাত্মকভাবে আহত করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা গালমন্দ ও হুমকি দিতে থাকে এবং শামছুদ্দিন মাস্টারের কাছে থাকা ৫০০০টাকা ও ছানাউল্লার ব্যবহৃত ১০০০০ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। তারপর আত্মীয়স্বজন তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসার কাজে ব্যস্ত থাকার কারণে মামলা করতে বিলম্ব হয় বলে জানায় শামছুদ্দিন মাস্টার।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে হামলা আহত ৩, থানায় মামলা

আপডেট সময় : ০১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১