ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মেলেনি দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির এখনো পরিচয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে

এম শামীম আহম্মেদ : ( কুমিল্লা উত্তর ) কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নিহত সেই ব্যক্তির এখনো পরিচয় মেলেনি। গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাইলচর এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তিকে অজ্ঞাত যানবাহন চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাাতদন্তের পর আঞ্জুমানে মফিদুল ইসলাম এর নিকট হস্তান্তর করে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ঐ ব্যক্তির পরিচয় এবং তার স্বজনদের হন্যে হয়ে খুঁজছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা। এ সড়ক দুর্ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কোনো যানবাহনকে আটক করা সম্ভব না হলেও নিহত ঐ ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন।নিহত লাশের পরিচয় সনাক্ত করতে তিনি প্রতিনিয়তই ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। আশপাশের বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন।

এবিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, অজ্ঞাত কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি প্রান হারান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লোকটি পথচারী ছিলেন, মনে হচ্ছে আশপাশের এলাকার বাসিন্দা হতে পারে নিহত ব্যক্তি। আমরা তার পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেলেনি দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির এখনো পরিচয়

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১