ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মুরাদনগর জনসাধারণের মাঝে বেড়েছে কোভিড-১৯ ভ্যাকসিন আগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন প্রদানের তৃতীয়দিনে কুমিল্লার মুরাদনগরে জনগনের মধ্যে ক্রমশ আগ্রহ বাড়ছে। ৩দিনে মোট ২৩০জন ভ্যাকসিন গ্রহন করলেও শুধু মঙ্গলবারেই ভ্যাকসিন গ্রহন করেছে ১১০জন। মুরাদনগরে বিশিষ্ট জনদের মধ্যে ভ্যাকসিন গ্রহন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।

তৃতীয়দিনে করোনার টিকা গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম জুয়েল, এছাড়াও স্থানীয় রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও সাধারন মানুষসহ মোট ১১০জন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর পরে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি টিকা গ্রহন করার পর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ন সুস্থ আছি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই বিশ্বের অনেক উন্নত দেশে এখনো করোনা ভাইরাসের টিকা দেয়ার সুযোগ হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা এই ভ্যাকসিন অনেক সহজে পেয়েছি। আপনারা নির্ভয়ে টিকা গ্রহন করুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম জানান, তিন দিনে মোট টিকা নেয়া ২৩০জনের মধ্যে সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ৪০উর্দ্ধো বয়সের সকলকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান।

উল্লেখ্য গত রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুরাদনগর জনসাধারণের মাঝে বেড়েছে কোভিড-১৯ ভ্যাকসিন আগ্রহ

আপডেট সময় : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১