ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধর্ষককে বটি দিয়ে কুপিয়ে ইজ্জত বাঁচলেন নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে জখম করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ (৩৫)। ওই ব্যক্তি উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের বাসিন্দা। এ সময় ওই গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে জাহাঙ্গীর আলম।

আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই সন্তানের মা ওই গৃহবধূর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা না হওয়ায় নিজ বাড়িতে বসবাস করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরিচয় রয়েছে। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত করেন। জাহাঙ্গীর আলমের সঙ্গে মেয়েটির আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে।

এ অবস্থায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওই গৃহবধূ বাড়িতে গৃহস্থলী কাজ করছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে জাহাঙ্গীর আলম মেয়েটির বাড়িতে যান। ঘরের ভেতর দুজনের কথাবার্তার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তাকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী ওই গৃহবধূ ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলমকে বটি দিয়ে কোপাতে থাকেন। এ সময় মেয়েটির ওপরও পাল্টা আক্রমণ চালান জাহাঙ্গীর। গৃহবধূর চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষককে বটি দিয়ে কুপিয়ে ইজ্জত বাঁচলেন নারী

আপডেট সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১