ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শ্বশুরের কিল-ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ২৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | 
গাইবান্ধায় আনছার আলী (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে মারা গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

নিহতের পরিবার ও মামলার বিবরণে জানা যায়, আনছার আলী দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর চান মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর চান মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনছারের বুকে ও পিঠে কিল-ঘুষি মারতে থাকেন চান মিয়া। এতে গুরুতর আহত হন আনছার আলী। তাকে উদ্ধার করে পলাশবাড়ি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্বশুরের কিল-ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১