ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নিজের হুমকিদাতাকে জামিনে কারামুক্ত করালেন জজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

নিজের হুমকিদাতাকে কারাগার থেকে জামিনে মুক্ত করিয়েছেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। জামিনের পর কারাগার থেকে সোমবার (২৫ জানুয়ারি) বাড়িতে ফেরেন হুমকিদাতা আসামি।

জামিনপ্রাপ্ত ওই আসামির নাম গোবিন্দ কুমার মন্ডল। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আসামি গোবিন্দ কুমার মন্ডল ২০২০ সালের ৪ নভেম্বর ভুয়া সচিব সেজে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে চাঁদা দাবি করেন। এসময় তিনি হুমকিও দেন। এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির আব্দুল কাদের গাজী বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় গত বছরের ৩০ নভেম্বর রাতে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর থেকে কারাগারেই ছিলেন গোবিন্দ মন্ডল।

সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল লতিফ জানান, জজ সাহেবকে হুমকি দেয়ার পর আসামির পক্ষে আদালতের কোনো আইনজীবী দাঁড়াননি। তবে আমাদের জজ সাহেব মানবিক মানুষ। তিনি নিজেই স্বপ্রণোদিত হয়ে আসামিকে জামিনে মুক্ত করার ব্যবস্থা করেছেন। লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করে নিজের হুমকিদাতা আসামিকে নিজেই জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করেছেন। এমন ঘটনা নজিরবিহীন।

তিনি আরও বলেন, ‘গোবিন্দ মন্ডলের জামিন পরবর্তীতে ব্যবস্থাগুলোও বিচারক নিজেই সম্পন্ন করেছেন। রোববার (২৪ জানুয়ারি) আদালতে শুনানিকালে আসামি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় জজ সাহেব মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেন। আমরা মনে করি, ওই আসামি তার ভুল শুধরে নেবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজের হুমকিদাতাকে জামিনে কারামুক্ত করালেন জজ

আপডেট সময় : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১