ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ, রক্তাক্ত উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২৭৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আমিনুর রহমান (১৮) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমিনুর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের অনেপ আলীর ছেলে।

পুলিশ ও ওই ছাত্রীর পরিবার জানায়, ফেসবুকে একই এলাকার ওই ছাত্রীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে কৌশলে ডেকে শিবগঞ্জ খান মার্কেটের দোতলায় ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে আমিনুর তাকে ফেলে পালিয়ে যায়। ওই সময় মার্কেটটি বন্ধ ছিল। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবগঞ্জ থানার এসআই রনি সাহা।

তিনি জানান, বেশ কয়েকদিন আগে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় যুবক আমিনুরের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেট বন্ধ থাকায় শনিবার সন্ধ্যায় কৌশলে সেখানে ওই ছাত্রীকে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত ফেলে পালিয়ে যায় আমিনুর। এ ঘটনায় রোববার ভোররাত তিনটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে আমিনুরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ, রক্তাক্ত উদ্ধার

আপডেট সময় : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১