ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পরিবহনে চাঁদাবাজি, দুই যুবকের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ৩১০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

গোপালগঞ্জে সড়কে বাস, ট্রাক, নসিমন ও অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদাবাজির অপরাধে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মো. জুলহাস শেখের ছেলে মো. জনি শেখ (৩২) ও সদর উপজেলার মাঝিগাতী এলাকার হারুন খানের ছেলে সাগর খান (২১)। সড়কে চাঁদাবাজির অপরাধে দুজনের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, বিকেলে জনি শেখ ও সাগর খান নামে দুজন শহরের বেদগ্রাম মোড় সড়কে বাস, ট্রাক, নসিমন ও অটোরিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করছিল। এ সময় ছদ্মবেশে গিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে সড়কে চলাচলরত পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছে।

গোপালগঞ্জ শহরকে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরিবহনে চাঁদাবাজি, দুই যুবকের জেল

আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১