ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দণ্ডের ২০ বছর পর আপিলে খালাস যশোরের সেই নরসুন্দর 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ৪৫৩ বার পড়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট |

ঢাকা: রওশন আলী নামে এক কিশোরকে হত্যার অভিযোগে যশোরের শর্শার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নরসুন্দর শফিকুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৩ জানুয়ারি) তার আপিল গ্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
একইসঙ্গে কারাগারে থাকলে শফিকুলকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১৯৯৬ সালে রওশন আলী নামে এক নরসুন্দর কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা শাহজাহান মিয়া যশোরের শার্শা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি আসামি শফিকুল, খালেক ও নাসিরকে যাবজ্জীবন সাজা দেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পরে আপিলের শুনানিতে ২০০৭ সালের ৭ মে তা বহাল রাখেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন শফিকুল। বুধবার সে আপিল শুনানি হয়।

শুনানি শেষে সর্বোচ্চ আদালত তার আপিল মঞ্জুর করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, শুনানির সময় দেখা গেলো এখানে বয়সের একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা হলো যে মারা গেছে তার বয়স ১৫। আসামির বয়স ১৬। কিন্তু ১৬ বছরের কারণে মামলাটি শিশু আদালতে হয়নি। এটা হয়েছে রেগুলার কোর্টে। এ বিষয়গুলো আদালতের নজরে এসেছে। শুনানি শেষে আদালত তার আপিল মঞ্জুর করেন। যদি আসামি কারাগারে থেকে থাকে তাহলে অবিলম্বে তাকে মুক্তির একটি অ্যাডভান্স আদেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দণ্ডের ২০ বছর পর আপিলে খালাস যশোরের সেই নরসুন্দর 

আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১