ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশি পাহারায় চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুলিশি পাহারায় দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন চলছে। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

দৌড়বিদরা দুটি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল এলাকায় দৌড়াবেন।

২১.০৯৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১১১ জন অংশ নিয়েছেন। ফুল ম্যারাথনে অংশ নেয়া ১০০জন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, অনেকেই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তবে নিরাপত্তার কারণে যেতে না পারায় নিরাপত্তা প্রহরীদের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, সুষ্ঠুভাবে দৌড় প্রতিযোগিতা সম্পন্নের জন্য আমরা রাত ৩টা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছি। দেশি-বিদেশি প্রতিযোগীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলের মধ্যে জনসাধারণ চলাচল করতে পারবেন না।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে রানার এবং ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেন। অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেন। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে ম্যারাথনে অংশ নিতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশি পাহারায় চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

আপডেট সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১