ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

বিজিবি-এলাকাবাসী সংঘর্ষে ৪ পথচারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে চার পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, রহরমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে একটি গরু কিনে আনেন। আজ মঙ্গলবার সকালে সেই গরু স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হন। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে ক্যাম্পে গরুটি নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে যাদুরানী বাজারের উদ্দেশে আসা দুজন পথচারী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতরা হলেন— উপজেলার রহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব উদ্দীন (২৫) ও একই গ্রামের জাহির উদ্দীনের ছেলে সাদেক আলী (৪০)। আহতরা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, ১৫ জনের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পরে তাদের উন্নত চিকিত্সার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিজিবি-এলাকাবাসী সংঘর্ষে ৪ পথচারী নিহত

আপডেট সময় : ০৫:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯