ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ২৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি;  নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় ইলিয়াস (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন

তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার ফটো সাংবাদিক।

রোববার রাত ৯ টায় বন্দরের জিউধরা আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস বন্দরের আদমপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী তুষারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তুষার বন্দরের আদমপুর এলাকার মৃত জামানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ইলিয়াস স্থানীয় পত্রিকা দৈনিক বিজয়ের ফটো সাংবাদিক। স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওই পত্রিকায় একাধিকবার নিউজ হয়।

এ নিয়ে মাদক ব্যবসায়ীরা ইলিয়াসের উপর ক্ষিপ্ত ছিল। রোববার রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইলিয়াসের প্রতিবেশী তুষার ও তুর্যের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত ধারাল অস্ত্র নিয়ে ইলিয়াসের উপর হামলা চালায়। তারা ইলিয়াসকে বৈদ্যুতিক খুটির সঙ্গে আটকে ছুরিকাঘাত করে। এতে ইলিয়াসের বুকে ও পিঠে ৪/৫ টি আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) খোরশেদ আলম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা ইলিয়াসকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মূল আসামি তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চিরুনী অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০