ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৯ মাসে ৬২৭ শিশু ধর্ষণ, বলাৎকার ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ৩৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

নতুন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে চলমান শিশু অধিকার সপ্তাহের মধ্যেই দেশে শিশুদের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে শিশু সুরক্ষায় কাজ করা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা।

তাদের অভিযোগ বিচারহীনতা, গুণগত শিক্ষা আর মূল্যেবোধের অভাবে বেড়ে চলছে শিশু ধর্ষণ, নির্যাতন, আর সহিংসতা। মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বললেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার।

কথা ছিল, একটা নির্মল পরিবেশে বেড়ে উঠবে শিশুরা। কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ। শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকারের কথা বলছে সরকার।
কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। পরিসংখ্যান বাড়িয়ে তুলেছে উদ্বেগ।

আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদন বলছে, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৬২৭ শিশু। আর বলাৎকারের ঘটনা ২০টি। শারিরীক নির্যাতন আর সহিংসতার শিকার ১০৭৮ শিশু। হত্যা করা হয়েছে ৪৪৫ শিশুকে।

ইউনিসেফের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি সত্ত্বেও, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বাল্যবিয়ের প্রচলন সবচেয়ে বেশি। এমনকি বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলছেন, সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করা হবে। সবার প্রত্যাশা, অনুকূল পরিবেশে নির্ভয়ে, নির্বিঘ্নে বেড়ে উঠবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৯ মাসে ৬২৭ শিশু ধর্ষণ, বলাৎকার ২০

আপডেট সময় : ০৮:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০