ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ৩৩৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার রাতে পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৬ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম লাঙল প্রতীকে পেয়েছেন ৩০৭৪ ভোট। হাবিবুর রহমান হাবিবের চেয়ে নুরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৪ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়েছেন।

ঈশ্বরদী উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২৮৪ ভোট, হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪ হাজার ৫১ ভোট, আর লাঙল প্রতীকের রেজাউল করিম পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট।

আটঘরিয়া উপজেলায় ৪৫টি কেন্দ্রে নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ৯০ হাজার ৬৪০ ভোট, হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৫ ভোট ,লাঙল প্রতীকের রেজাউল করিম পেয়েছেন ১ হাজার ৭২৮ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সর্বমোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৭১২ এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার চারশ জন। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন এবং আটঘরিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৭ হাজার ১৫ জন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বাতিল করে পুনরায় নির্বাচনে দাবি জানান।

এদেকে মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ভোটরাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন আ.লীগ প্রার্থী বিজয়ী হওয়ায় পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন। গত ৫টি মেয়াদে আওয়ামী লীগ নেতা শামসুর রহমান শরীফ ডিলু এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ২ এপ্রিল তিনি ইন্তেকাল করায় আসনটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০