ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

সাইড না দেয়ায় দুইজনকে চাপা দিয়ে মেরে ফেলল ট্রাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাইড না দেয়ায় চাপা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে মেরে ফেলল ট্রাক। সোমবার বিকেলে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৪০) ও আরিফ হোসেন (৩৮)। তাদের বাড়ি লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে খোরশেদ ও আরিফ পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক সাইড না পেয়ে মেছেরঘাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ওই দুই আরোহী পাটগ্রাম শহরে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল তিন ঘণ্টা ধরে বন্ধ হয়ে পড়ে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাইড না দেয়ায় দুইজনকে চাপা দিয়ে মেরে ফেলল ট্রাক

আপডেট সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯