ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাঁই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ৩৭৭ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মাছ বাজার এলাকায় অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত হয়েছে।

এতে দোকান মালিকদের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়।

রবিবার (১০ ফেব্রুয়ারী) রাত পৌনে ১২ টায় স্থানীয় মো. শাহজাহান মিয়ার ইলেকট্রনিস’র দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের সদস্যরা ওই রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

মেসার্স রিপন এন্টার প্রাইজের মালিক মো. শাহজাহান মিয়া (৪৫) জানান, রবিবার রাত পৌনে ১২ টার সময় তার ইলেকট্রনিকস’র দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ অগ্নিকান্ডে তার দোকানসহ পাশের ৬টি বিভিন্ন দোকান পুড়ে যায়।

অগ্নিকান্ডে তার দোকান ঘরসহ দোকানের প্রায় অর্ধ কোটি টাকার বিভিন্ন ইলেকট্রনিস সামগ্রী ও মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

এছাড়া অগ্নিকান্ডে পাশ্ববর্তী লিটন মিয়ার মুরগী ও ফিডের দোকান, হাবিবুর রহমান, আনোয়ার ও রিয়াজ উদ্দিনের মুরগীর দোকান, রেজাউল করিমের মনোহারী দোকান, হিরন চন্দ্রের মসলা ভাঙ্গানোর মিলে ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাঁই

আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯