ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

হারবাল ওষুধ খেয়ে প্রাণ গেল দু’জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ;কুষ্টিয়ার মিরপুরে হারবাল ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, নবাব আলীর বাড়িতে রোববার রাতে টেলিভিশন দেখতে যান নুর মহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী মেরী গোল্ড নামক হারবার সিরাপ সেবন করেন। এ সময় নুর মহাম্মদ ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ সেবন করেন। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গিয়েছিল।

এদিকে ওই একই ওষুধ খেয়ে মধ্যরাতে নুর মহাম্মদ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।

এছাড়া মধ্যরাতে শামীমার বাবা নবাব আলীও অসুস্থ হলে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ভেড়ামারা উপজেলায় অবস্থিত মেরী গোল্ড নামক ওই হারবাল ফ্যাক্টারিতে অভিযান চালানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হারবাল ওষুধ খেয়ে প্রাণ গেল দু’জনের

আপডেট সময় : ১২:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯