ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল! (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক;

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালের ১৩ আগস্ট ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে নিষিদ্ধ থাকাকালীন এতটা বাজে কেটেছে আশরাফুলের, এ জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি!

গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক লাইভ আড্ডায় এমন কথা নিজেই জানান আশরাফুল। তিনি বলেন, ‘এমনও আমার মাথার মধ্যে এসেছিল যে আমি বেঁচে থাকবো কিনা, সুইসাইড করব কিনা। এই ধরনের চিন্তাও আমার মধ্যে এসেছে। সময় যাচ্ছে। সময়ই তোমাকে সব চেঞ্জ করে দেবে। আমি কীভাবে মানুষের কাছে মুখ দেখাব, পরিবার কীভাবে থাকবে। আমি এটা নিয়ে খুব আপসেট ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমি ২০১৩ সালে হজ করতে গেলাম। এরপর আমার দুলাভাইয়ের সঙ্গে শেয়ার করলাম। উনি কিছু পজিটিভ কথা বলেছিলেন। ক্রিকেট বোর্ডের সিইও সুজন ভাই (বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন), উনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। বলতেন, তোমার এখন বাজে সময় যাচ্ছে। সময়ই তোমাকে সব চেঞ্জ করে দেবে।’

করোনার চেয়ে ঐ সময় কঠিন ছিল জানিয়ে আশরাফুল বলেন, ‘কাল আমাকে একজন বলছিলেন, করোনার কারণে আমরা এখন সবাই ঘরবন্দী। আপনার কাছে কেমন লাগছে? আমি বললাম, আমার কাছে ততটা কঠিন মনে হচ্ছে না। কারণ, আমি এর থেকেও কঠিন সময় কাটিয়েছি আমার ওই নিষেধাজ্ঞার সময়ে।’

নিজের ফিক্সিংয়ের কথা বলে গিয়ে আশরাফুল জানান, ‘আমি কিন্তু কোনো ম্যাচ ফিক্সিং করিনি। হ্যাঁ আমি বিপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলাম। এগুলো আমি অন্যায় করেছি এবং সবার কাছে বলেছি। ভুল মানুষের হতেই পারে। অনেকে হয়তো ক্ষমা করেছে, অনেকে হয়তো ক্ষমা করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল! (ভিডিও)

আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০