ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিলামে বিক্রি হলো মুশফিকের ব্যাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ৩৪৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

নিলামে ব্যাট তুলে ভালো ঝামেলায় পড়েছিলেন মুশফিকুর রহিম। দুই দফা বন্ধ করে দেয়া হয় ব্যাটের নিলাম। শুধু মুশফিকের ব্যাট নয় ছিল মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাটের সঙ্গে আকবর আলীর জার্সি ও ব্যাটিং গ্লাভস।

প্রথম দুই দিনে মুশফিকের ব্যাটের দাম উঠে যায় ৪০ লাখের বেশি। ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা। চড়া দাম না ওঠার কারণও নেই কেন না এই ব্যাট দিয়েই বাংলাদেশ ক্রিকেট দেখেছিল প্রথম ডাবল সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেছিলেন ঐতিহাসিক ইনিংসটি। কিন্তু এত দাম উঠে যাওয়ায় নিলামকারী অনলাইন প্রতিষ্ঠান পিকাবো’র সন্দেহ জাগে।

পরে জানা যায় নকল বিডিং হওয়াতেই অল্প সময়ে চড়া দাম উঠে যায়। যে কারণে নিলাম বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবার ছিল পাঁচ দিন ব্যাপী নিলামের শেষ দিন।

নিলাম শেষে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ১৫ মে, শুক্রবার রাত ৯ টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে লাইভে জানানো হবে নিলামে বিজয়ীর নাম ও কত টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি।

‘দীর্ঘ অপেক্ষার নিলাম কার্যক্রম শেষ হলো এইমাত্র। যাচাই-বাছাই শেষে আগামীকাল ১৫ই মে ২০২০ রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে “স্পোর্টস ফর লাইফ”-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম। “স্পোর্টস ফর লাইফ” ফেসবুক পেজে লাইভ হবে অনুষ্ঠানটি।’

এই ব্যাট থেকে আসা অর্থের সবটাই ব্যয় করা হবে করোনা দূর্গত মানুষদের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিলামে বিক্রি হলো মুশফিকের ব্যাট

আপডেট সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০