ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইফতারে স্বাস্থ্যকর ফালুদা রেসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৩৭৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে থাকা চাই ঠাণ্ডা জাতীয় খাবার। এ সময় রাখতে পারেন বিভিন্ন ফলের তৈরি ফালুদা। এটি স্বাস্থ্যকর একটি ঠাণ্ডা জাতীয় সুস্বাদু খাবার। ফালুদা সাধারণত রেস্টুরেন্টে বেশিরভাগ খাওয়া হয়। কিন্তু আপনি চাইলে ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ইফতারের আয়োজনে রাখতে পারেন মজাদার ফালুদা।

উপকরণ
১) দুধ এক লিটার।
২) স্ট্রবেরি জেলি এক কাপ।
৩) ফালুদা বীজ এক চামচ।
৪) সাবুদানা দুই কাপ।
৫) নুডুলস (এটা ফালুদার জন্য তৈরি, বাজারে পাওয়া যায়)।
৬) পেস্তা কুচি, আমন্ড কুচি, কাজুবাদাম কুচি এক চামচ।
৭) ভ্যানিলা আইসক্রিম দুই চামচ।
৮) বিভিন্ন পদের ফল (কলা, আপেল, আঙ্গুর, বেদনা ইত্যাদি)
৯) চিনি ও লবণ স্বাদ মতো।
১০) কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা এলাচি।
১১) পানি পরিমাণ মতো।

প্রণালি
প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ফালুদা বীজ আলাদাভাবে ভিজিয়ে রাখুন। এরপর অন্য একটি পাত্রে নুডুলস ও সাবুদানা সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে এতে ঘন দুধ, এলাচ, দারুচিনি, চিনি, লবণ দিয়ে নাড়তে থাকুন। এদিকে আলাদাভাবে বিভিন্ন ফল কেটে রাখুন। এবার একটি পাত্রে ফালুদা বীজ নিয়ে সিদ্ধ করা উপকরণগুলো দিয়ে নিন। এর উপরে কাটা ফলগুলো সহ পেস্তাকুচি, আমন্ডকুচি ও কাজুবাদাম ছিটিয়ে দিয়ে স্ট্রবেরি জেলি দিয়ে দিন। সবার উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইফতারে স্বাস্থ্যকর ফালুদা রেসিপি

আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০