ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৩৩৮ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

অনলাইন ডেস্ক;

জ্বর ও শ্বাসকষ্টে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

বৃহস্পতিবার (৭ মে) রাতে তার প্রচণ্ড জ্বর ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামল দত্ত জানান, কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন আসলাম রহমান। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গত বুধবার মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার করোনা টেস্ট করানো হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে এর আগে দুজন সাংবাদিক মারা গেছেন। গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মারা যান। বুধবার (৬ মে) করোনার উপসর্গ নিয়ে মারা যান একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০