ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক

এবার চাল চোর চক্রের ধর্মের মারপ্যাঁচে ভোলায় সাংবাদিক সাগর চৌধুরী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত এপ্রিলের প্রথম দিকে চাল চুরির খবর প্রকাশ করায় সাংবাদিক সাগর চৌধুরীর উপরে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়। যা সারাদেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সারাদেশের গণমাধ্যমকর্মীদের দাবিতে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল সাংবাদিক নির্যাতনকারী ছাত্রলীগ কর্মী নাবিল কে। স্থানীয় পর্যায়ে নাবিলের পরিবার রাজনৈতিক শক্তিশালী হাওয়ায় ওই ঘটনার পর থেকে সাংবাদিক সাগর চৌধুরীকে বিভিন্ন রকম ঘটনায় ফাঁসানোর চেষ্টা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মারপ্যাঁচে ফাঁসানোর চেষ্টা চলছে সাংবাদিক সাগর চৌধুরীকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে একদল উশৃংখল যুবক সাগরের বিরুদ্ধে মিছিল করে। মিছিলের সাগর চৌধুরী ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে তার বিচার চেয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দেয়া হয়। এসব মিছিলের ভিডিও ধারণ করে বেশ কিছু ফেক ফেসবুক একাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমনই বেশ কয়েকটি ভিডিওতে লক্ষ্য করে দেখা গেছে স্থানীয় মসজিদের মোয়াজ্জেম কে শিখিয়ে দিয়ে মসজিদের ভেতর রাতের আধারে একটি ভিডিও ধারণ করা হয়। যেই ভিডিও ধারণ ব্যক্তি আগেই মহসিনক বিভিন্নভাবে শিখিয়ে দিচ্ছেন স্পষ্ট দেখা গেছে।

সাগর চৌধুরীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ অপবাদ ছড়ানোর কোন প্রকার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

এসব বিষয়ে সাগর চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান সারা দেশবাসী আমার উপর অমানবিক নির্যাতনের খবর জেনেছেন আমি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে আসার পর থেকে চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারের ছেলে নাবিলকে পুলিশ গ্রেফর করার পর আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা চলে আসছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি।

এ সমস্ত মিথ্যে বিভ্রান্তমূলক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সাগর চৌধুরী একটি ভিডিও বার্তা ও তার বক্তব্য প্রচার করেছেন যা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো…….

~ধর্মপ্রান মুসলমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ – সাগর চৌধুরী

বিভিন্ন মাধ্যমে আমার নামে কতিপয় লোক কুরুচিপূর্ণ এবং মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুভূতি নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, যা দেখে আমি খুবই কষ্ট পাই। মুসলমান বাবা মায়ের সন্তান হিসেবে এবং আমি মুসলমান হিসেবে পবিত্র মাহে রমজানে নামাজ পড়ি, রোজা রাখি, এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলি। এই রমজান মাসে যারা আমার নামে কুরুচিপূর্ণ বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার করছে এবং আমার বাসায় এসে আমার বৃদ্ধ বাবা-মাকে হত্যার হুমকি ও আমাকে হত্যার হুমকি দিয়ে গেছেন, মহান আল্লাহতালা তাদের বিচার করবেন। পবিত্র রমজান মাসে আমি রোজাদার ব্যক্তি হিসেবে সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনুরোধ করবো। কতিপয় কুরুচিপূর্ণ মানুষের কুরুচিপূর্ণ বক্তব্য পরিহার করুন। আপনারা জানেন বিগত কয়েক দিন আগে আমার উপর শারিরক ও মানুষিক নির্যাতন করা হয়েছে। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাদের এমন হিন প্রচেষ্টা অব্যহত আছে।

সাগর চৌধুরী
নির্যাতিত সাংবাদিক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার চাল চোর চক্রের ধর্মের মারপ্যাঁচে ভোলায় সাংবাদিক সাগর চৌধুরী!

আপডেট সময় : ০৭:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০