ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

করোনা আক্রান্ত সাংবাদিকের ফ্ল্যাটে বাইরে থেকে তালা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ২৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
একটি বেসরকারি রেডিও’র এক সংবাদকর্মীর করোনা শনাক্ত হওয়ার পর তার ফ্ল্যাটে বাড়ির মালিক তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর বাসাবোর কদমতলা এলাকার ওই বাড়িওয়ার নাম খাইরুল। বিষয়টি জানার পর সবুজবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

ওই সংবাদকর্মী তার পরিবার নিয়ে সবুজবাগের ওই বাসার দুই রুমের একটি ফ্ল্যাটে থাকেন। সম্প্রতি পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই বাড়িওয়ালা ও স্থানীয় লোকজন তার ও তার পরিবারের সঙ্গে বাজে আচরণ করতে থাকেন বলে অভিযোগ তার।

সময় নিউজকে তিনি বলেন, সম্প্রতি আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে আমি বাসায়ই অবস্থান করছি। আমার সঙ্গে আমার বাবা-মাও থাকেন। চিকিৎসকরা বলেছেন, তাদেরও কোয়ারেন্টাইনে থাকতে। কিন্তু বাসায় দুই রুমের জন্য একটি মাত্র ওয়াশরুম থাকায় তাদের পাশের বাড়িতে আমার বোনের ফ্ল্যাটে রাখার সিদ্ধান্ত নেই। চিকিৎসকরাও তেমনটাই পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, এজন্য আমার বোনদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন ওই ফ্ল্যাটটি ফাঁকা। কিন্তু তাদের পাঠাতে গেলে স্থানীয়রা এসে বাধা দেন। এরপর ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এখন তারা বেরোতে পারছেন না।

এ বিষয়ে বাড়ির মালিক খাইরুলের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব সময় নিউজকে বলেন, ‘আমি বিকেল ৪টার দিকে ঘটনাটি জানতে পেরেছি। এরপর সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।

তিনি আরও বলেন, যদি ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়, তবে সেটি খুলে দেয়া হবে। এতে বাড়িওয়ালা কোনো ধরণের ঝামেলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা আক্রান্ত সাংবাদিকের ফ্ল্যাটে বাইরে থেকে তালা!

আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০