ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

‘টাকার কুমির’ আবজালের সব সম্পদ জব্দ করার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ ৩০৩ বার পড়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট ; দুর্নীতির অভিযোগে বরখাস্ত স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেনের সব সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের ইমরুল কায়েস এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

বাংলানিউজকে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুদকের পক্ষ থেকে আদালতে আবজালের সকল স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশের আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে আদালতের নির্দেশনার পর সব সম্পদের তথ্য চেয়ে আবজাল হোসেনকে নির্দেশ দিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, ৩০ হাজার টাকার বেতন পেলেও ঢাকার উত্তরায় আবজাল হোসেন ও তার স্ত্রীর নামে বাড়ি আছে পাঁচটি। আরেকটি বাড়ি আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। আর রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় অন্তত ২৪টি প্লট ও ফ্ল্যাট রয়েছে। দেশে–বিদেশে আছে বাড়ি–মার্কেটসহ অনেক সম্পদ। এসব সম্পদের বাজারমূল্য হাজার কোটি টাকারও বেশি।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আবজাল হোসেন গত একবছরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ২৮ বারেরও বেশি সপরিবারে সফর করেছেন। অস্ট্রেলিয়ার সিডনির পর্টার স্ট্রিট মিন্টুতে যে বাড়ি কিনেছেন, তার দাম দুই লাখ ডলারেরও বেশি।

এই অভিযোগে গত ১০ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আবজালের বিরুদ্ধে দুর্নীতির চলমান অভিযোগের তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক শামসুল আলম।

এদিকে দুর্নীতি অভিযোগ ওঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে আবজালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘টাকার কুমির’ আবজালের সব সম্পদ জব্দ করার নির্দেশ

আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯