ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিক পেটানোয় ঠাকুরগাঁওয়ে চার পুলিশ ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর পুলিশের হামলা ও লাঞ্ছিতের ঘটনায় এক এএসআই সহ ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানার এএসআই ফজলে রাব্বী এবং ৩ পুলিশ সদস্যকে ঠাকুরগাঁও পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই ফজলে রাব্বী ও তার সাথে আরো তিন সিপাহী রাস্তায় টহলে ছিল। করোনা সংক্রান্ত নিউজ সংগ্রহ করে সাংবাদিক লিটু শহরের অফিস থেকে বাসায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। রাস্তায় তাকে পুলিশ গাড়ি থামাতে বললে গাড়ি থামানোর সাথে সাথেই এএসআই ফজলে রাব্বীর নিদের্শে দুজন সিপাহী কিছু বলার আগেই সাংবাদিক লিটুকে বেধরক মারপিট শুরু করে ও লাঞ্ছিত করেন।

সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও এএসআই রাব্বী ক্ষিপ্ত হয়ে বলেন, ‌‘সাংবাদিক হলে আরো বেশি করে পিটাও’।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানকে অবগত করা হলে তারা দ্রুত
ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার ঘটনার সাথে জড়িত এএসআই সহ ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এএসআই সহ তিনজনকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক পেটানোয় ঠাকুরগাঁওয়ে চার পুলিশ ক্লোজড

আপডেট সময় : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০