ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির তৃতীয় দিনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলামকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন কমিটির প্রধান মোবাশশেরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক সায়লা ফারজানা এ তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেন।

কমিটির বাকি সদস্যরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সংশ্লিষ্ট এলাকার কোস্টগার্ড কর্মকর্তা, নৌ পুলিশের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলাম জানান, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর তদন্ত কমিটি কাজ শুরু করবে। এরই মধ্যে ট্রলারে থাকা জীবিত শ্রমিকদের বক্তব্য নেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে মালবাহী যে ট্যাংকার ধাক্কা দিয়েছিল সেটি খুঁজে বের করে আটক করতে। তাহলে তাদের বক্তব্যসহ প্রতিবেদন জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চর ঝাপটায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাকির দেওয়ান নামের মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। ঘটনার দিন উদ্ধারকাজ হয়নি। বুধবার এবং বৃহস্পতিবার উদ্ধার কাজ চালানো হলেও কারো সন্ধান পাওয়া যায়নি। এখনো নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯