ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

তালায় ট্রাকচাপায় নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ট্রাকের চাপায় বাবুলাল রায় (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়া‌রি) সকাল ৭টার দিকে উপজেলা সদরের পুরনো থানার সামনে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুলাল রায়ের বাড়ি উপজেলার তেঁতুলিয়ার ‌তের‌ছি গ্রামে। তিনি তালা ভূমি কার্যালয়ের নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুলাল নাইট ডিউ‌টি শেষে ভাড়ায় চা‌লিত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছি‌লেন। প‌থে পুরনো থানার সামনে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসতে দেখে চালক ‌মোটরসাই‌কেল‌ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রাস্তায় প‌ড়ে যান বাবুলাল। এসময় ট্রাকটি তা‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। পরে স্থানীয়রা বাবুলালকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ট্রাকটি আটক করা গেলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তালায় ট্রাকচাপায় নিহত ১

আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯