ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খুবই ঝুঁকিপূর্ণ চলতি মাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের জন্য চলতি মাস (এপ্রিল মাস) বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ সিএমএইচডি (কেন্দ্রীয় ঔষধাগার) ভবনে জিপগাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জাহিদ মালেক বলেন, আমরা এখন লকডাউন অবস্থায় আছি।

বিদেশ থেকে যারা এসেছেন তাদের অনেকই সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) ছিলেন, এখনো অনেকে আছেন। যথাযথ ব্যবস্থার কারণেই আমাদের দেশে করোনা পরিস্থিতি পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো। তবে চলতি মাস আমাদের দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ; তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, করোনার সময়ে ৯ লাখ মানুষ বাইরে থেকে এসেছেন। তার পরও আমরা ভালো আছি। এই মাসটা খুব ক্রিটিক্যাল, এই মাসে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। করোনা মোকাবিলায় সব পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। যেসব এলাকায় বাড়িতে করোনা রোগী আছে সেগুলোর দিকে বেশি করে লক্ষ রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমরা টেস্টিং ল্যাব বাড়াচ্ছি। অল্প সময়ের মধ্যে ১৭-১৮টি ল্যাব চালু করেছি। আগামীতে আরও ১০টি ল্যাব চালু করা হবে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদের খেয়াল রাখতে হবে টেস্টিং যেন ভালো হয়, আরও বেশি সংখ্যক টেস্টিং যেন হয়।

বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছেন, আর তাদের আশপাশে যারা আছেন তাদের নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবে পাঠাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুবই ঝুঁকিপূর্ণ চলতি মাস

আপডেট সময় : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০