ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাইরে রাখুন, জুতায় পাঁচদিন বাঁচে করোনাভাইরাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ৩২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় করোনাভাইরাস পাঁচদিনের বেশি বেঁচে থাকতে সক্ষম। বাড়ির বাইরে, বিশেষ করে সুপারমার্কেট, বিমানবন্দর ও গণপরিবহণে যাতায়াত করার পর জুতা বাড়ির ভেতরে নিলেই ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় করোনাভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা আপনার ঘরে হাজির হতে পারে।

জুতার তলা সচরাচর টেকসই হয়। রাবার কিংবা অন্য সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি হয় তলা। প্লাস্টিকের তৈরি হলেও উচ্চমাত্রার ব্যাকটেরিয়া বহন করে। চামড়ার জুতাগুলোেকেউ ধুয়ে দেয় না বলে জীবাণু তাতে লেগেই থেকে যায়।

অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, জুতার তলায় লেগে থাকা জীবাণু হয়ে উঠতে পারে জীবননাশের কারণ। করোনা সংক্রমণ হয়নি একম পরিবারের লোকজনও মাস্ক কিংবা সুরক্ষা স্যুট পরে বাইরে বের হলেও কেবল জুতার কারণে ঝুঁকিতে পড়ে যায়।

বিভিন্ন দেশের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এই দাবি সমর্থন করেছেন। সে কারণে, বাসার ভেতরে আলাদা স্যান্ডেল ব্যবহার এবং বাইরে ব্যবহৃত জুতা বাসার ভেতরে না নিয়ে যাওয়ার কথা বলছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাইরে রাখুন, জুতায় পাঁচদিন বাঁচে করোনাভাইরাস

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০