ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ৩৫১ বার পড়া হয়েছে

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক; 

প্রাণঘাতী করোনাভাইরাস ১৪৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্যানডামিক (বিশ্বের বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া মহামারি) ঘোষণা করেছে। করোনাভাইরাস গোত্রীয় নতুন এই ভাইরাসটির প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। এর চিকিৎসায় ওষুধ না থাকায় এ নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক।

এমন পরিস্থিতি সত্যিই চিন্তায় ফেলে দিচ্ছেন সাধারণ মানুষকে। এরই মধ্যে যারা অফিসে যাচ্ছেন, তারা তো রীতিমত আতঙ্কে রয়েছেন। কীভাবে বাঁচবেন, কীভাবে চললে এই ভাইরাস থেকে নিরাপদ থাকা যাবে? সেটি ভেবে পাচ্ছেন না অনেকেই।

অফিসের ডেস্কে অনেকের দিনের বেশির ভাগ সময়টা কাটাতে হয়। তাই নিজেকেই সতর্ক হতে হবে।

আসুন জেনে নিয় কীভাবে সাবধানে থাকা যায়:

কাজের জায়গা পরিষ্কার রাখুন

অফিসে ডেস্কে বসে কাজ শুরুর আগেই চারপাশ ভালোভাবে মুছে নিন। কি-বোর্ড, কম্পিউটার মাউস, ফোন ও অন্যান্য জিনিস যেগুলোতে আপনি হাত দেন, সেগুলো সব মুছে নিন। ওয়াইপ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মুছতে হবে ডেস্ক।
হাত ধোবেন বারবার

বারবার হাত ধুতে হবে। যত বার সম্ভব, ততবার হাত ধুতে হবে। অবশ্যই কিছু খাওয়ার আগে হাত ধুতে হবে। দরজার হাতল ধরার পর হাত ধোবেন। বাড়ি যাওয়ার আগেও হাত ধুয়ে বের হবেন।
যদি সাবান না থাকে সবসময়, তাহলে স্যানিটাইজার লাগিয়ে নিন ভালোভাবে।

আপাতত হ্যান্ডশেক করবেন না

সাধারণত মানুষের থেকেই ছড়াচ্ছে এই ভাইরাস। তাই যতটা সম্ভব হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে হবে। কাজের জায়গায় অন্যান্যদের দূর থেকেই অভিবাদন জানান।

মোবাইলফোন পরিষ্কার করুন

ফোন থেকে ভাইরাস ছড়ানোর প্রবণতা থাকে। আর ফোন আপনি সবসময় ব্যবহার করছেন, তাই সেটা পরিষ্কার রাখা খুব জরুরি। ফোনের স্ক্রিন ও ব্যাক কভার ভালোভাবে ওয়াইপস দিয়ে মুছে নিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

আপডেট সময় : ০৮:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০