ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অবশেষে শীতলক্ষ্যায় মিলল জেলের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে সহকর্মীদের হাতে নিহত জেলে বোরহানের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিহত বোরহান উদ্দিন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের আলী আজগরের ছেলে।

গ্রেপ্তার তিন সহকর্মীর দেয়া তথ্যমতে ২৪ ঘণ্টা অভিযান চালানোর পর বুধবার বিকালে মরদেহটি পাওয়া যায়।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুন বারি এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, মরদেহটি উদ্ধার করে পাশের কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারদের দেয়া তথ্যমতে মঙ্গলবার থেকে মরদেহের সন্ধানে উদ্ধার অভিযানে শীতলক্ষ্যা নদীতে নামে পলাশ উপজেলা ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে একদল ডুবরি। ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালনোর পর বুধবার বিকাল ৩টায় জনতা জুটমিলের পাশে শীতলক্ষ্যা নদীর প্রায় ২৫ ফুট পানির তল থেকে ডুবিয়ে দেয়া নৌকাসহ লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে কাঁথা ও মাছ ধরার জাল মোড়ানো ছিল। এ কারণে লাশটির শরীরে তেমন কোন পচন ধরেনি।

প্রসঙ্গত, ২ জানুয়ারি রাতে বোরহান উদ্দিন শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে বোরহানের শ্যালক মামুন মিয়া কৌশলে জেলে কমল চন্দ্র বর্মনের সঙ্গে কথা বলার একপর্যায়ে কমল চন্দ্র মাছ ধরাকে কেন্দ্র করে বোরহান উদ্দিনকে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে এলাকাবাসী কমল চন্দ্র, পরিমল চন্দ্র ও পাপন চন্দ্রকে আটক করে পুলিশে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবশেষে শীতলক্ষ্যায় মিলল জেলের লাশ

আপডেট সময় : ০১:১৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯