ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বেগমগঞ্জে চাকা ফেটে বাস খালে, হেলপারসহ নিহত দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে খালে পড়ে হেলপার ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ১০টার সময় চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা জানান, চৌমুহনী থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়লে বাসের হেলপার ও অজ্ঞাত আরও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও চৌমুহনী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে নিহতদের নাম ও ঠিকানা তিনি জানাতে পারেননি।

ওসি আরও জানান, রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি খাল থেকে উদ্ধারের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেগমগঞ্জে চাকা ফেটে বাস খালে, হেলপারসহ নিহত দুই

আপডেট সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯