ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিভিন্ন বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন, এই নারীকে খুঁজছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ৩৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

সাউথ ইস্ট ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ থেকে প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকা উত্তোলন করেছে এক নারী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে ওই নারীকে ধরিয়ে দেয়ার খবর প্রকাশ করা হয়।

এটিএম বুথে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তার পরিচয় সনাক্ত করতে পুলিশ সহায়তা চেয়েছে।

ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির সাউথ ইস্ট ব্যাংকের ডেমরার শারুলিয়া শাখার একাউন্ট হতে ১৩ লাখ টাকা তোলা হয়েছে। গত বছরের ৭ জুলাই থেকে ১৮ আগস্ট তারিখের মধ্যে ওই ব্যাংকের বিভিন্ন বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই হতে দেশে আসার পর একাউন্টে টাকা না পাওয়ায় গত বছরের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকালে সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে ওই একাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।

ওই নারীর খোঁজে সহায়তা চেয়েছে পুলিশ। এই নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহর (০১৭১৩৩৯৮৫২৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিভিন্ন বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন, এই নারীকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ১১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০