ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধর্ষণের পর স্কুলছাত্রীর লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

ধর্ষণের পর স্কুলছাত্রীর লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে

নাটোর প্রতিনিধি;
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক মাদরাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার গাড়ফা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাদরাসাছাত্রীর নাম হালিমা খাতুন (১২)। সে ওই গ্রামের হাসেন আলীর মেয়ে এবং গাড়ফা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা হাসেন আলী জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলকার লাদেন। সন্ধ্যার পরেও হালিমা বাড়িতে না আসায় খুঁজাখুঁজি শুরু করি। রাত বারোটার দিকে একজন পথচারী খবর দেয় গাড়ফা ত্রিমোহনী এলাকায় গাছের ডালে হালিমার মরদেহ ঝুলে আছে। পরে পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হালিমার লাশ গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পাই। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে একই গ্রামের বুলুর ছেলে ছোট্ট (১৮) জড়িত আছে বলে আমার সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়।
মেয়ের ছোট মা শাহনাজ বেগম বলেন, আমার মেয়ে খুব ভালো ছিল। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে মেয়ের বাবা থানায় এসে দুইজনের নামে একটি অভিযোগ করেছেন। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষণের পর স্কুলছাত্রীর লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে

আপডেট সময় : ০৭:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯