ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মুন্সীগঞ্জে শতাধিক বাড়ি ভাঙচুর, ৫ জন গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুরের ষোলআনি গ্রামে শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান রুকু দেওয়ান, শাহপরান ও আবু তাহের। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান বেপারী ও শহীদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক ও ৯টি ককটেল উদ্ধার করেছে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শাহ আলম, রায়হান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতার ভাগিনা রাসেল গ্রুপ ষোলআনি গ্রামের সবুজ দেওয়ানের গ্রুপের লোকজনের বাড়িতে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে সবুজ দেওয়ান গ্রুপ পাল্টা ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে এবং ৯টি ককটেল উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুন্সীগঞ্জে শতাধিক বাড়ি ভাঙচুর, ৫ জন গুলিবিদ্ধ

আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯