ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয়ায় পুলিশের উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে দেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আরিফুর ইসলাম নামের এক কনেস্টবল আহত হয়ে ডামুড্যা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিববার সকাল সাড়ে ১০টায় ডামুড্যায় জেএসসি পরীক্ষার কনেশ্বর কেন্দ্রের আলহাজ্ব আলী আহম্মদ সরদার ইসলামীয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা থেকে অভিযুক্ত হাফিজ ও রিফাতকে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ।

ডামুড্যা থানা ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব নির্ধারিত সময় জেএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার আধাঘণ্টা পর হঠাৎ কেন্দ্রের বাইরে থাকা বহিরাগত হাফিজ গোলন্দাজ (২৪) ও রিফাত হোসেন গোলন্দাজ (২৩) নামের দুই যুবক প্রথমে গেট দিয়ে কেন্দ্রে ঢুকার চেষ্টা করে। তখন পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত পুলিশ কনেস্টবল আরিফুর ইসলাম তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। কিছু বুঝে ওঠার আগেই তারা পুলিশের ওপর হামলা করে এবং তার গায়ের ইউনিফর্ম ছিড়ে ফেলে। কেন্দ্রে উপস্থিত কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের শিক্ষক মো. সুলাইমান থামানোর চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত কনেস্টবলকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

আহত কনেস্টবল আরিফুর ইসলাম বলেন, জেএসসি পরীক্ষার কারণে বিদ্যালয়ের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে বিদ্যালয় আশেপাশে শুধু পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষক ছাড়া অন্যকোনো লোক ঢুকতে দেয়া নিষেধ ছিল। আমি কাউকে ঢুকতে দেইনি। কিন্তু হঠাৎ একজন আমার কলার ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। ওর সঙ্গে থাকা কয়েকজন আমাকে কিল ঘুষি মারতে থাকে।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন বলেন, আমরা এ ঘটনাটি হালকাভাবে নিচ্ছি না। এটিকে তিনটি বিষয়ের ওপরে নজর দিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজ ও রিফাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আর কনেস্টবল আরিফুর ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয়ায় পুলিশের উপর হামলা

আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯