ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হোটেলে আটকে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি হোটেলে অনৈতিক কাজের সময় পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা কাউসার আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় কাউসারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলার মহাদেব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে মামলা করেছেন এক কলেজছাত্রী।

শিবালয় থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউ আবাসিক হোটেলের ৯০৩ নম্বর রুম থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় কলেজছাত্রীসহ কাউসার আহম্মেদকে গ্রেফতার করা হয়। রাতে ওই কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

বৃহস্পতিবার দুপরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কলেজছাত্রী। কাউসারকে আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মামলায় কলেজছাত্রী উল্লেখ করেছেন, ফেসবুকের মাধ্যমে কাউসারের সঙ্গে তার পরিচয়। কাউসার তাকে ফুঁসলিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। বুধবার তাকে পদ্মা রিভারভিউতে নিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন কাউসার।

শিবালয় উপজেলা যুবলীগ আহ্বায়ক মিরাজ হোসেন লালন বলেন, কাউসারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোটেলে আটকে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯