ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গৌরীপুরে নির্বাচনের পর নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের রামগোপালপুর বাজারে নির্বাচনের দু’দিন পর নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ক্যাম্পের চেয়ার, টেবিল, বেঞ্চ, দরজা, টিনের বেড়া ও নির্বাচনী পোস্টার পুড়ে যায়। মঙ্গলবার (১ জানুয়ারী) দিনগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার জানান, উল্লেখিত বাজারে স্থানীয় সাধন চন্দ্রের বাসা সংলগ্ন ওই নির্বাচনী ক্যাম্প থেকে রামগোপালপুর এলাকায় নৌকার প্রচারনা কার্যক্রম চালানো হয়েছিল। নির্বাচনের দু’দিন পর গভীর রাতে এ নির্বাচনী ক্যাম্পটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় তিনি অভিযোগ করে বলেন স্থানীয় জামাত-বিএনপি’র দুস্কৃতিকারীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে নির্বাচনের পর নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯