ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! Logo সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

ধর্ষকদের তাড়িয়ে গৃহবধূকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২১৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ভোলা

ভোলার দুর্গম চরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকে আমরা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে অভিযান শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) ওই গৃহবধূ তার আড়াই বছরের শিশুকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে আসেন। তিনি ঘাটে এসে দেখেন মনপুরাগামী লঞ্চটি ছেড়ে গেছে। নিরুপায় হয়ে তিনি ওই রুটে নিয়মিত যাত্রী পারাপারকারী একটি স্পিডবোটে চড়েন। এ সময় বোটে আরও দুই যাত্রী ছিলেন। পথিমধ্যে জনতার খালপাড় এলাকা থেকে আরও দুই যাত্রী ওঠে। পরে বোটটি মনপুরার উদ্দেশে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে চারযাত্রী মিলে জোরপূর্বক স্পিডবোটটি চরপিয়ালে এলাকায় থামিয়ে ওই গৃহবধূকে চরে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি স্পিডবোটের মালিক সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুলকে জানালে তিনি অপর একটি স্পিডবোটে চড়ে চরপিয়াল আসেন। নজরুল এসে ওই চার ধর্ষককে মারধর করেন এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর নজরুল ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ারও হুমকি দেন তিনি।

এ ঘটনাটি চরের ‘বাতাইন্নারা’ (মহিষের রাখালরা) দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় চরপিয়াল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে স্পিডবোটযোগে মনপুরায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ মনপুরা থানায় মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) এবং কিরনকে (২৬) আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষকদের তাড়িয়ে গৃহবধূকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯