ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সাকিব অধিনায়ক হবে ভাবতেই পারিনি : হোয়াটমোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে দুর্বার, অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দুর্দান্ত ফর্মে দেশের মাঠে যে কাউকে নাকানিচুবানি খাওয়াচ্ছে ভারত। তাদের সবশেষ শিকার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যাদের টেস্ট ও টি-টোয়েন্টিতে পাত্তাই দেয়নি বিরাট কোহলির দল।

এবার সেই ভারতে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ বলছেন টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। এছাড়াও দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ ভালো দল বলে মন্তব্য করেছেন হোয়াটমোর।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক ভালো দল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক টি-টোয়েন্টি লিগ খেলছে। এটা তাদের জন্য সহায়ক হবে। এছাড়া সব সময়ই ভয়ংকর দল তারা। নিজেদের দিনে তারা সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে।’

টানা ক্রিকেট খেলার মধ্যে থাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তবে কোহলি না থাকলেও ভারত অনেক শক্তিশালী দল বলে মনে করেন হোয়াটমোর, ‘কোহলি তিন সংস্করণে বিশ্বের সেরা ব্যাটসম্যান, এতে কোন সন্দেহ নেই। তার উপস্থিতি যেকোনো দলের সাহস বাড়িয়ে দেয়। কিন্তু কোহলি ছাড়াও ভারত অনেক শক্তিশালী দল। কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে ভারত যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য কঠিন সিরিজ, এতে কোন সন্দেহ নেই।’

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন হোয়াটমোর। তিনি কখনও ভাবতেও পারেননি যে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব। তবে এটিকে পুরোপুরি সাকিবের কৃতিত্ব হিসেবেই দেখছেন হোয়াটমোর।

তিনি বলেন, ‘সাকিবের ক্যারিয়ার যেভাবে এগিয়েছে তাতে আমি খুশি। তবে ভাবতেও পারিনি সাকিব কখনো দলকে নেতৃত্ব দিবে। অবশ্যই এটি তার কৃতিত্ব। সে এখন পরিপূর্ণ এক অলরাউন্ডার। বিশ্বকাপে খুব ভালো ফর্মে ছিল। আমি নিশ্চিত, ভারতের মতো দলের বিপক্ষে সেরাটা দিতে চেষ্টা করবে সাকিব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাকিব অধিনায়ক হবে ভাবতেই পারিনি : হোয়াটমোর

আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯