ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

কোনও ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে সাধারণত দলের দ্বাদশ খেলোয়াড় ডাগআউট থেকে দৌঁড়ে পানির বোতল নিয়ে মাঠে যান। ব্যাটিংয়ের সময় প্রয়োজন পড়লে রিজার্ভে থাকা ক্রিকেটার হেলমেট, গ্লাভস, সানগ্লাস, তোয়ালে প্রভৃতি নিয়ে সতীর্থের জন্য মাঠে ছুটে যান।

কিন্তু অতীতে কখনও কী শুনেছেন দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জন্য পানির বোতল হাতে মাঠে দৌঁড়াচ্ছেন? বিরল সেই দৃশ্যই দেখা গেল ক্যানবেরার মানুকা ওভালে। মাঠে পানি নিয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্বভাবতই এ দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছিল সময়ের ব্যাপার। ছবিটি শেয়ার না করে পারেননি খোদ ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে সেখানে সফর শুরু করেছে শ্রীলংকা। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। গ্যালারিতে থেকে সর্বক্ষণ ক্রিকেটারদের উৎসাহিতই করেন তিনি। শুধু তাই নয়, পানি পানের বিরতিতে নিজে ক্রিকেটারদের জন্য পানির বোতল বয়ে মাঠে নিয়ে যান মরিসন। অজি ক্রিকেটারদের সঙ্গে হাইফাইভ করতেও দেখা যায় তাকে।
লংকানদের ব্যাটিংয়ের সময় প্রধানমন্ত্রীকে পানির বোতল হাতে এভাবে মাঠে নামতে দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বিস্মিত হন। তাদের শরীরী ভাষাতেই সেই বিস্ময় ধরা পড়ে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এ ছবি শেয়ার হওয়া মাত্র ঝড় ওঠে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মরিসনের স্তুতি গান সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটিকে প্রশংসায় ভাসান তারা। এ ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় প্রধানমন্ত্রী একাদশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৯ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় প্রধানমন্ত্রী একাদশ। হ্যারি নিয়েলসেন খেলেন অনবদ্য ৭৯ রানের ইনিংস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯