ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চট্টগ্রামে অভিনব কায়দায় দুই ভাইয়ের ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

অভিনব কায়দায় দুই ভাই মিলেই চট্টগ্রামে করতো ছিনতাইয়ের ঘটনা। যেসব যাত্রীর ব্যাগ ও লাগেজ আছে ওইরকম যাত্রীদের রিকশায় তুলতেন। পরে যাত্রীদের সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে বলতেন রিকশা নষ্ট, যাবেন না। এ নিয়ে যখন রিকশাচালক (ছিনতাইকারী) ও যাত্রীর মধ্যে তর্ক হতো, অন্য দুজন এসে রিকশায় থাকা লাগেজ ও ব্যাগগুলো নিয়ে দৌড় দিতেন। উক্ত দুই ভাই হলো বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার সৈয়দ আলী শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪০) ও মো. হাসান শেখ (২৮)। গত সোমবার রাতেই কোতোয়ালী থানা পুলিশ বিআরটিসি মোড় থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, এ সময় দুই ভাইকে গ্রেপ্তার করা হলেও অন্যজন পালিয়ে যায়। তাকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারা স্বীকার করেছেন রিকশায় যাত্রী উঠিয়ে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে যাত্রীদের বিভিন্ন মালামাল ছিনতাই করতেন। অনেক সময় যাত্রীদের বন্দুকের ভয় দেখিয়েও ছিনতাই করতেন। গ্রেপ্তার দুইজনের কাছ থেকে একটি দেশি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে অভিনব কায়দায় দুই ভাইয়ের ছিনতাই

আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯