ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ২৫৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুলসুম আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুলসুম একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তার স্বামী শাহ আলম ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহতের চাচাতো ভাই হালিম জানান, দুই বছর আগে কুলসুমকে শাহ আলমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জেরে স্বামী ও তার পরিবারের লোকজন কুলসুমকে পিটিয়ে হত্যা করেছে।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীব সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় শাহ আলমের বড় ভাই জলিল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে শাহ আলম পলাতক আছেন।

আড়াইহাজার থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯